Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ৪৬নিরীক্ষা প্রতিবেদন

বলবৎঅষ্টম অধ্যায় নিরীক্ষা, পরিদশর্ন এবং তদন্ত

অষ্টম অধ্যায় নিরীক্ষা, পরিদশর্ন এবং তদন্ত

ধারা ৪৬

46. নিরীক্ষা প্রতিবেদন নিরীক্ষক সমবায় সমিতির নিরীক্ষিত হিসাব বিবরণীর সহিত নিম্নv³ বিবরণীসহ একটি নিরীক্ষা প্রতিবেদন নিবন্ধক এবং উক্ত সমিতির নিকট দাখিল করিবেন:- (ক) এমন লেনদেন যাহা আইন, বিধিমালা বা উপ-আইনের পরিপন্থি বলিয়া তাহার নিকট প্রতীয়মান হয়; (খ) এমন লেনদেন যাহা হিসাবে অন্তর্ভুক্ত হওয়া উচিত্ ছিল কিন্তু করা হয় নাই; (গ) কোন ঘাটতি অথবা লোকসান যাহা অবহেলা কিংবা অসদাচরণের ফলশ্রুতিতে ঘটিয়াছে বলিয়া প্রতীয়মান হয় অথবা যাহার অধিক তদন্ত দরকার; (ঘ) সমিতির মালিকানাধীন কোন অর্থ অথবা সম্পত্তি যাহা কোন ব্যক্তি কর্তৃক আত্মসাত্ করা হইয়াছে বা বেআইনী বা প্রতারণামূলকভাবে অধিকারে রাখা হইয়াছে; (ঙ) সন্দেহজনক বা কুসম্পদ হিসাবে প্রতীয়মান হয় এমন সম্পদ; (চ) নির্ধারিত অন্য কোন বিষয়৷

End of ধারা ৪৬.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১