Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ৪৭দোষত্রুটি সংশোধন

বলবৎঅষ্টম অধ্যায় নিরীক্ষা, পরিদশর্ন এবং তদন্ত

অষ্টম অধ্যায় নিরীক্ষা, পরিদশর্ন এবং তদন্ত

ধারা ৪৭

47. দোষত্রুটি সংশোধন [(১) নিরীক্ষা প্রতিবেদন প্রাপ্তির পর প্রাথমিক সমবায় সমিতি ৬০ (ষাট) দিন এবং অন্যান্য সমবায় সমিতি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে উক্ত প্রতিবেদনে উল্লিখিত দোষত্রুটি ও অনিয়মসমূহ সংশোধন করিবে এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে নিবন্ধককে অবহিত করিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত সময়ের মধ্যে ব্যবস্থাপনা কমিটি নিরীক্ষা প্রতিবেদনে উল্লিখিত দোষত্রুটি ও অনিয়মসমূহ সংশোধন না করিলে নিবন্ধক ধারা ২২ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।]

  1. 66. ধারা ৪৭ সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ০১ নং আইন) এর ২৭ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৪৭.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১