ধারা ৪৮নিবন্ধক ও অর্থ সরবরাহকারী সংস্থা কর্তৃক ঋণ গ্রহণকারী সমিতি পরিদর্শন
বলবৎ
অষ্টম অধ্যায় নিরীক্ষা, পরিদশর্ন এবং তদন্ত
ধারা ৪৮
48. নিবন্ধক ও অর্থ সরবরাহকারী সংস্থা কর্তৃক ঋণ গ্রহণকারী সমিতি পরিদর্শন (১) কোন সমবায় সমিতি অর্থ সরবরাহকারী সংস্থা হইলে যে কোন সময় উহার কোন কর্মকর্তা বা ক্ষমতাপ্রদত্ত অন্য কোন ব্যক্তির দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইহার ঋণ গ্রহণকারী সমবায় সমিতির কার্যক্রম পরিদর্শন করাইতে পারিবে৷ (২) নিবন্ধক বিধি দ্বারা নির্ধারিত ক্ষেত্রে ও পদ্ধতিতে যে কোন সমবায় সমিতির কার্যক্রম পরিদর্শন করিতে পারিবেন৷ (৩) এই ধারার অধীন যে কোন পরিদর্শন প্রতিবেদনের কপি উক্ত সমিতি এবং নিবন্ধককেও প্রদান করিতে হইবে৷