Skip to content

এসিড অপরাধ দমন আইন, ২০০২

ধারা ২২ফৌজদারী কার্যবিধির প্রয়োগ, ইত্যাদি

বলবৎ

ধারা ২২

22. ফৌজদারী কার্যবিধির প্রয়োগ, ইত্যাদি (১) এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে, কোন অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে৷ (২) ট্রাইব্যুনাল একটি দায়রা আদালত বলিয়া গণ্য হইবে এবং এই আইনের অধীন যে-কোন অপরাধ বা তদনুসারে অন্য কোন অপরাধ বিচারের ক্ষেত্রে দায়রা আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷ (৩) ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি পাবলিক প্রসিকিউটর বলিয়া গণ্য হইবেন৷

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: এসিড অপরাধ দমন আইন, ২০০২