Skip to content

এসিড অপরাধ দমন আইন, ২০০২

ধারা ২৩এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল

বলবৎ

ধারা ২৩

23. এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল (১) এই আইনের অধীন অপরাধ বিচারের জন্য সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে এবং এইরূপে গঠিত ট্রাইব্যুনাল এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল নামে অভিহিত হইবে৷ (২) যেই ক্ষেত্রে একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হয় সেই ক্ষেত্রে উপ-ধারা (১) এ উল্লিখিত প্রজ্ঞাপনে প্রত্যেক ট্রাইব্যুনালের স্থানীয় অধিক্ষেত্র নির্ধারণ করিতে হইবে৷ (৩) একজন বিচারক সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হইবে এবং সরকার জেলা জজ বা দায়রা জজগণের মধ্য হইতে উক্ত ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত করিবে৷ (৪) সরকার, প্রয়োজনবোধে, কোন জেলা জজ বা দায়রা জজকে তাহার দায়িত্বের অতিরিক্ত হিসাবে ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত করিতে পারিবে৷ (৫) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে জেলা জজ বা দায়রা জজ অর্থে অতিরিক্ত জেলা জজ বা, ক্ষেত্রমত অতিরিক্ত দায়রা জজও অন্তর্ভুক্ত হইবে৷

End of ধারা ২৩.

সূচিপত্র দেখুন: এসিড অপরাধ দমন আইন, ২০০২