Skip to content

এসিড অপরাধ দমন আইন, ২০০২

ধারা ২৪অপরাধ বিচারার্থ গ্রহণ, ইত্যাদি

বলবৎ

ধারা ২৪

24. অপরাধ বিচারার্থ গ্রহণ, ইত্যাদি (১) সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিম্ন b”nb Ggb ”Kvb cywjk Kের্মকর্তা বা এতদুদ্দেশ্যে সরকারের নিকট হইতে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির লিখিত রিপোর্ট ব্যতিরেকে কোন ট্রাইব্যুনাল কোন অপরাধ বিচারার্থ গ্রহণ করিবে না৷ (২) যদি কোন ট্রাইব্যুনাল এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোন পুলিশ কর্মকর্তাকে বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে কোন অপরাধের অভিযোগ গ্রহণ করিবার জন্য অনুরোধ করিয়া ব্যর্থ হইয়াছেন, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল উপ-ধারা (১) এ উল্লিখিত রিপোর্ট ব্যতিরেকে কোন অভিযোগের ভিত্তিতে সরাসরি অপরাধটি বিচারার্থ গ্রহণ করিতে পারিবে৷ (৩) উপ-ধারা (১) এ উল্লিখিত কোন রিপোর্টে কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ বা তত্সম্পর্কে কার্যক্রম গ্রহণের সুপারিশ না থাকা সত্ত্বেও, ট্রাইব্যুনাল যথাযথ এবং ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় মনে করিলে, কারণ উল্লেখপূর্বক উক্ত ব্যক্তির ব্যাপারে সংশ্লিষ্ট অপরাধ বিচারার্থ গ্রহণ করিতে পারিবে৷ (৪) এই আইনের অধীন কোন অপরাধ বা উহার কোন অংশ যে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন এলাকায় সংঘটিত হয় সেই ট্রাইব্যুনালে অপরাধটি বিচারার্থে গ্রহণের জন্য রিপোর্ট বা অভিযোগ পেশ করা যাইবে এবং উক্ত ট্রাইব্যুনাল অপরাধটির বিচার করিবে৷

End of ধারা ২৪.

সূচিপত্র দেখুন: এসিড অপরাধ দমন আইন, ২০০২