নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২
ধারা ২৯রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটি
বলবৎ
পঞ্চম অধ্যায় বিবিধ
ধারা ২৯
29. রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটি (১) সরকার, কাউন্সিলের সহিত পরামর্শক্রমে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এক বা একাধিক রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটি গঠন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত কোন কমিটিকে সরকার যেইরূপ দায়িত্ব এবং ক্ষমতা অর্পণ করিবে উক্ত কমিটি সেইরূপ দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷