নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২
ধারা ৩০ভ্রাম্যমান রক্ত সংগ্রহ ক্যাম্প
বলবৎ
পঞ্চম অধ্যায় বিবিধ
ধারা ৩০
30. ভ্রাম্যমান রক্ত সংগ্রহ ক্যাম্প কোন দেশীয় বা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র এবং সরকারী হাসপাতালের সহায়তায় স্বেচ্ছায় রক্তদানকে উত্সাহিত করিবার উদ্দেশ্যে ভ্রাম্যমান রক্ত সংগ্রহ ক্যাম্প পরিচালনা করিতে পারিবে৷