নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২
ধারা ৩৩অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা
বলবৎ
পঞ্চম অধ্যায় বিবিধ
ধারা ৩৩
33. অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা মহা-পরিচালক বা মহা-পরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা অথবা ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি বা তাহার প্রতিনিধির লিখিত অভিযোগ ব্যতীত কোন আদালত এই আইনের অধীন সংঘটিত কোন অপরাধ বিচারের জন্য গ্রহণ করিবে না৷