Skip to content

নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২

ধারা ৩৪বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎপঞ্চম অধ্যায় বিবিধ

পঞ্চম অধ্যায় বিবিধ

ধারা ৩৪

34. বিধি প্রণয়নের ক্ষমতা (১) সরকার, কাউন্সিলের সহিত পরামর্শক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১)-এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া নিম্নবর্ণিত বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) সরকারী হাসপাতাল ও বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ এবং রক্ত পরিসঞ্চালনের পূর্বশর্ত ও পদ্ধতি নির্ধারণ; (খ) রক্তের চাহিদা প্রদানকারী এবং রক্ত পরিসঞ্চালনকারী ডাক্তারের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ; (গ) রক্ত, রক্তের উপাদান ও রক্তজাত সামগ্রী উত্পাদন,সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ নিয়ন্ত্রণ; (ঘ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের পারিপার্শ্বিক স্থানের উপযুক্ততা নির্ধারণ; (ঙ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের জন্য স্বাস্থ্যসম্মত ভবনের উপযুক্ততা নির্ধারণ; (চ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় অবকাঠামো নির্ধারণ; (ছ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের যন্ত্রপাতি নিরূপণ; (জ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জামাদি, কেমিক্যালস, কীটস্‌ ও রি-এজেন্ট নির্ধারণ; (ঝ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের বর্জ্য অপসারণ পদ্ধতি নির্ধারণ; (ঞ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের প্রয়োজনীয় লোকবল এবং তাহাদের যোগ্যতা নির্ধারণ; (ট) রক্তদাতার শ্রেণী ও পরিচয় পত্র প্রদানের পদ্ধতি নির্ধারণ; (ঠ) রক্তদাতাদের শ্রেণীওয়ারী তালিকা প্রণয়ন ও সংরক্ষণ পদ্ধতি নির্ধারণ৷ (৩) এই ধারার অধীন প্রণীত কোন বিধির বিধান লংঘনের জন্য উক্ত বিধিতে অনধিক এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান করা যাইবে৷

End of ধারা ৩৪.

সূচিপত্র দেখুন: নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২