Skip to content

নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২

ধারা ৪জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিল

বলবৎদ্বিতীয় অধ্যায় জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিল

দ্বিতীয় অধ্যায় জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিল

ধারা ৪

4. জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিল নামে একটি কাউন্সিল থাকিবে৷ (২) নিম্্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যিনি ইহার সহ-সভাপতিও হইবেন; (গ) সরকার কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য; (ঘ) চেয়ারপার্সন, রক্ত পরিসঞ্চালন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি; (ঙ) চেয়ারম্যান, টেকনিক্যাল কমিটি, বাংলাদেশ জাতীয় এইডস কমিটি; (চ) কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস ইনষ্টিটিউট অফ প্যাথলজি; (ছ) মহা-পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর; (জ) চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি; (ঝ) পরিচালক, সকল সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল; (ঞ) পরিচালক, বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতাল; (ট) পরিচালক, জনস্বাস্থ্য ইনষ্টিটিউট; (ঠ) বিভাগীয় প্রধান, রক্ত পরিসঞ্চালন বিভাগ, সকল সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল; (ড) সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন; (ঢ) সভানেত্রী, জাতীয় মহিলা সংস্থা; (ণ) জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস; (ত) জাতীয় কমিশনার, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন; (থ) জেলা গভর্ণর, বাংলাদেশ রোটারী ইন্টারন্যাশনাল; (দ) জেলা গভর্ণর, বাংলাদেশ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল; (ধ) সরকার কর্তৃক মনোনীত রক্ত পরিসঞ্চালন বিষয়ে অভিজ্ঞ একজন অধ্যাপক; (ন) সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস); (প) মহা-পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, যিনি ইহার সদস্য সচিবও হইবেন৷ (৩) কাউন্সিলের কোন মনোনীত সদস্য তাঁহার মনোনয়নের তারিখ হইতে দুই বত্সরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, সরকার যে কোন সময় তাঁহার মনোনয়ন বাতিল করিতে পারিবে৷ (৪) সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে কোন মনোনীত সদস্য স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২