Skip to content

নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২

ধারা ৫কাউন্সিলের দায়িত্ব ও কর্তব্য

বলবৎদ্বিতীয় অধ্যায় জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিল

দ্বিতীয় অধ্যায় জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিল

ধারা ৫

5. কাউন্সিলের দায়িত্ব ও কর্তব্য কাউন্সিলের দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্্নরূপ, যথা: (ক) Human Immuno Deficiency Virus (HIV), Hepatitis B Virus (HBV), Hepatitis C Virus (HCV), Malaria এবং Syphilis সহ সর্বপ্রকার রক্তবাহিত রোগ হইতে মানব দেহকে রক্ষার জন্য নীতিমালা প্রণয়ন; (খ) নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও পরিসঞ্চালনের পদ্ধতি নির্ধারণ; (গ) স্বেচ্ছায় রক্তদান, স্বজনকে রক্তদান এবং রক্তের বিনিময়ে রক্তদানে রক্তদাতাদের উত্সাহিতকরণ সম্পর্কিত নীতিমালা প্রণয়ন; (ঘ) বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নীতিমালা প্রণয়ন; (ঙ) রক্তদাতাদের পরিসংখ্যান সংরক্ষণের পদ্ধতি নির্ধারণ; (চ) পেশাদার রক্তদাতাদের রক্তদানে পর্যায়ক্রমে নিরুত্সাহিতকরণ সম্পর্কিত নীতিমালা প্রণয়ন; (ছ) বিভিন্ন সরকারী হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রসমূহ পরিচালনার নীতিমালা প্রণয়ন; এবং (জ) উপ-ধারা (ক) হইতে (ছ) পর্যন্ত বর্ণিত বিষয়াবলী হইতে উদ্ভূত অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান৷

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২