নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২
ধারা ৬কাউন্সিলের সভা
দ্বিতীয় অধ্যায় জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিল
ধারা ৬
6. কাউন্সিলের সভা (১) কাউন্সিল উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) কাউন্সিলের সভা সভাপতি কর্তৃক নির্ধারিত সময়ে ও স্থানে অনুষ্ঠিত হইবে৷ (৩) সভাপতি কাউন্সিলের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে কাউন্সিলের সহ-সভাপতি সভাপতিত্ব করিবেন৷ (৪) কাউন্সিলের এক-তৃতীয়াংশ সদস্য সমন্বয়ে কাউন্সিলের সভার কোরাম গঠিত হইবে৷ (৫) কাউন্সিলের সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷ (৬) শুধুমাত্র কোন সদস্য পদে শূন্যতা বা কাউন্সিল গঠনে ত্রুটি থাকার কারণে কাউন্সিলের কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷