শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট আইন, ২০০২
ধারা ১০ইনস্টিটিউটের তহবিল
ধারা ১০
10. ইনস্টিটিউটের তহবিল (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান বা সংস্থা বা কোন ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা গৃহীত ঋণ; (ঘ) ইনস্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত সেবা বাবদ প্রাপ্ত ফিস ও সার্ভিস চার্জ বাবদ আদায়কৃত অর্থ; (চ) ইনস্টিটিউটের অর্থ বিনিয়োগ হইতে আয় বা মুনাফা; এবং (ছ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) ইনস্টিটিউটের তহবিল বোর্ড কর্তৃক অনুমোদিত এক বা একাধিক তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত অর্থ উত্তোলন করা যাইবে: তবে শর্ত থাকে যে, এইরূপ প্রবিধান না থাকিলে বা কোন নির্দিষ্ট বিষয়ে প্রবিধান প্রণীত না হইলে বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তহবিল পরিচালিত হইবে৷ (৩) ইনস্টিটিউটের তহবিল হইতে উহার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে৷ (৪) ইনস্টিটিউটের তহবিল বা উহার অংশ বিশেষ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে৷