শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট আইন, ২০০২
ধারা ১১নির্বাহী পরিচালক
ধারা ১১
11. নির্বাহী পরিচালক (১) ইনস্টিটিউটের একজন নির্বাহী পরিচালক থাকিবেন৷ (২) নির্বাহী পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷ (৩) নির্বাহী পরিচালক ইনস্টিটিউটের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; এবং (খ) ইনস্টিটিউটের প্রশাসন পরিচালনা করিবেন এবং যাবতীয় কার্য সম্পাদন করিবেন৷ (৪) নির্বাহী পরিচালকের পদ শূণ্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে নির্বাহী পরিচালক তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূণ্যপদে নবনিযুক্ত নির্বাহী পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা নির্বাহী পরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি নির্বাহী পরিচালকরূপে দায়িত্ব পালন করিবেন৷