Skip to content

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্‌টিটিউট আইন, ২০০২

ধারা ১৭হিসাব রক্ষণ ও নিরীক্ষা

বলবৎ

ধারা ১৭

17. হিসাব রক্ষণ ও নিরীক্ষা (১) ইনস্‌টিটিউট যথাযথভাবে উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে৷ (২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব নিরীক্ষক বলিয়া উল্লিখিত, প্রতি বত্সর ইনস্‌টিটিউটের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও ইনস্‌টিটিউটের নিকট প্রেরণ করিবেন৷ (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্য মহা-হিসাব নিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি ইনস্‌টিটিউটের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভাণ্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং চেয়ারম্যান, সদস্য, নির্বাহী পরিচালক এবং ইনস্‌টিটিউটের অন্য যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন৷ (৪) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা ছাড়াও, Chartered Accountants Order, 1973 (P.O. No. 2 of 1973) এর Article 2 (1) (b) তে সংজ্ঞায়িত কোন Chartered Accountant দ্বারা ইনস্‌টিটিউটের হিসাব নিরীক্ষা করা যাইবে এবং এতদুদ্দেশ্যে ইনস্‌টিটিউট Chartered Accountant নিয়োগ করিতে পারিবে৷

End of ধারা ১৭.

সূচিপত্র দেখুন: শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্‌টিটিউট আইন, ২০০২