শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট আইন, ২০০২
ধারা ১৮প্রতিবেদন, ইত্যাদি
বলবৎ
ধারা ১৮
18. প্রতিবেদন, ইত্যাদি (১) প্রতি অর্থ বত্সর শেষ হইবার পরবর্তী ছয় মাসের মধ্যে ইনস্টিটিউট তত্কর্তৃক উক্ত অর্থবত্সরে সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে৷ (২) সরকার, প্রয়োজনমত, ইনস্টিটিউটের নিকট হইতে উহার কর্মকাণ্ড বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোন তথ্য, পরিসংখ্যান, হিসাব-নিকাশ তলব বা উহার যে কোন বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী আহ্বান করিতে পারিবে এবং ইনস্টিটিউট উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে৷ (৩) সরকার যে কোন সময় ইনস্টিটিউটের কর্মকাণ্ড বা যে কোন প্রকার অভিযোগের বিষয়ে তদন্ত অনুষ্ঠানের নির্দেশ দিতে পারিবে৷