Skip to content

অর্থ ঋণ আদালত আইন, ২০০৩

ধারা ১৪মামলার শুনানী মুলতবী

বলবৎ৪র্থ পরিচ্ছেদ মামলা দায়ের, আদালতের রীতি ও কাযপর্দ্ধতি

৪র্থ পরিচ্ছেদ মামলা দায়ের, আদালতের রীতি ও কাযপর্দ্ধতি

ধারা ১৪

14. মামলার শুনানী মুলতবী (১) ধারা ১৭ এর মামলা নিষ্পত্তির সময়সীমা সম্পর্কিত বিধান সাপেক্ষে অর্থ ঋণ আদালতের কোন মামলার চূড়ান্ত শুনানীর জন্য ধার্য তারিখ কোন এক পক্ষের আবেদনের প্রেক্ষিতে একবারের অধিক মুলতবী করা যাইবে না৷ (২) উপ-ধারা (১) এর বিধান সত্ত্বেও, আদালত, এই পরিচ্ছেদে বিচার নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়সীমার ব্যত্যয় না ঘটাইয়া, কোন পক্ষের আবেদনের প্রেক্ষিতে ঐ পক্ষ কর্তৃক অন্যুন ১,০০০/- (এক হাজার) এবং অনূর্ধ্ব ৩,০০০/- (তিন হাজার) টাকা পর্যন্ত খরচা নির্ধারিত তারিখের পূর্বে প্রদান করার পূর্ব-শর্ত সাপেক্ষে, একবারের অধিক মুলতবী মঞ্জুর করিতে পারিবে৷ (৩) উপ-ধারা (২) এর বিধান মতে প্রদেয় মুলতবী খরচার টাকা সরকারী রাজস্ব হিসাবে নির্ধারিত খাতে জমা করিয়া প্রমাণস্বরূপ রসিদ আদালতে দাখিল করিতে হইবে; এবং এই শর্তের ব্যত্যয় হইলে আদালত অবিলম্বে এক তরফা সূত্রে মামলা নিষ্পত্তি করিবে৷ (৪) মামলার শুনানী শুরু হইবার পর উহা ধারাবাহিকভাবে অব্যাহত থাকিবে এবং এইরূপ মামলার আংশিক শুনানী কেবল আদালতের পরবর্তী কার্যদিবস পর্যন্ত মুলতবী করা যাইবে৷

End of ধারা ১৪.

সূচিপত্র দেখুন: অর্থ ঋণ আদালত আইন, ২০০৩