Skip to content

অর্থ ঋণ আদালত আইন, ২০০৩

ধারা ১৫মৌখিক বা লিখিত যুক্তিতর্ক সম্পর্কিত বিধান

বলবৎ৪র্থ পরিচ্ছেদ মামলা দায়ের, আদালতের রীতি ও কাযপর্দ্ধতি

৪র্থ পরিচ্ছেদ মামলা দায়ের, আদালতের রীতি ও কাযপর্দ্ধতি

ধারা ১৫

15. মৌখিক বা লিখিত যুক্তিতর্ক সম্পর্কিত বিধান (১) এই আইনের অধীন দায়েরকৃত মামলায় রায় প্রদানের পূর্বে মৌখিক যুক্তিতর্ক শ্রবণ করা অর্থ ঋণ আদালতের বিচারকের জন্য আবশ্যক হইবে না৷ (২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, যদি কোন পক্ষ বা পক্ষগণ ইচ্ছা করেন, মামলার সাক্ষ্য সমাপ্ত হইবার অব্যবহিত পরেই আদালতকে লিখিতভাবে অবগত করিয়া এবং অপর পক্ষ বা পক্ষগণকে নকল সরবরাহপূর্বক, অনূর্ধ্ব ৫ (পাঁচ) দিবসের মধ্যে লিখিত যুক্তিতর্ক দাখিল করিতে পারিবে, তবে লিখিত যুক্তিতর্কের বিরুদ্ধে লিখিত উত্তর প্রদানের কোনরূপ সুযোগ থাকিবে না৷ (৩) উপ-ধারা (২) এর বিধান সত্ত্বেও, প্রয়োজন মনে করিলে আদালত কোন পক্ষ বা পক্ষদ্বয়কে লিখিত যুক্তিতর্কের অতিরিক্ত মৌখিক যুক্তিতর্ক পেশ করিতে আদেশ প্রদান করিতে পারিবে৷

End of ধারা ১৫.

সূচিপত্র দেখুন: অর্থ ঋণ আদালত আইন, ২০০৩