Skip to content

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪

ধারা ১৪কমিশনের সভা

বলবৎ

ধারা ১৪

14. কমিশনের সভা (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, কমিশন উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) কমিশনের সকল সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷ (৩) চেয়ারম্যান কমিশনের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে চেয়ারম্যান কর্তৃক মনোনীত কোন কমিশনার সভায় সভাপতিত্ব করিবেন৷ (৪) চেয়ারম্যানসহ দুই জন কমিশনারের উপস্থিতিতে সভার কোরাম গঠিত হইবে৷

End of ধারা ১৪. Not in the index for this Act: তফসিল (১); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪