ধারা ১৫কমিশনের সিদ্ধান্ত
বলবৎ
ধারা ১৫
15. কমিশনের সিদ্ধান্ত (১) কমিশনের সকল সিদ্ধান্ত উহার সভায় গৃহীত হইতে হইবে । (২) কমিশন- (ক) উহার দায়িত্ব পালনের জন্য কমিশনের সভায় নিয়মিত সিদ্ধান্ত গ্রহণ ও সুপারিশ প্রণয়ন করিবে; (খ) উহার সিদ্ধান্ত ও সুপারিশসমূহ বাস্তবায়িত হইতেছে কি না তাহা নিয়মিত পরিবীক্ষণ করিবে; এবং (গ) প্রতি ৩ (তিন) মাস পর পর কমিশনের সভায় উহার মূল্যায়ন করিবে৷