Skip to content

বেসরকারী নিরাপত্তা সেবা আইন, ২০০৬

ধারা ১১নিরাপত্তা প্রহরীর পোষাক ও পরিচয়পত্র

বলবৎ

ধারা ১১

11. নিরাপত্তা প্রহরীর পোষাক ও পরিচয়পত্র (১) প্রত্যেক লাইসেন্সগ্রহীতাকে- (ক) তত্কর্তৃক নিয়োগকৃত প্রত্যেক নিরাপত্তা প্রহরী যাহাতে কর্তব্যরত অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত পোষাক পরিধান করেন সেই বিষয়টি নিশ্চিত করিতে হইবে; এবং (খ) তত্কর্তৃক নিয়োগকৃত প্রত্যেক নিরাপত্তা প্রহরীকে একটি ছবিসহ পরিচয়পত্র প্রদান করিতে হইবে এবং উক্ত নিরাপত্তা প্রহরী কর্তব্যরত থাকাকালে যাহাতে উক্ত পরিচয়পত্র সহজে দৃশ্যমান পোষাকের একটি নির্ধারিত স্থানে ঝুলাইয়া রাখেন সেই বিষয়টি নিশ্চিত করিতে হইবে৷ (২) লাইসেন্সগ্রহীতা তত্কর্তৃক নিয়োগকৃত নিরাপত্তা প্রহরীকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীসমূহ, বাংলাদেশ রাইফেলস্‌, বাংলাদেশ পুলিশ (র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ) কোষ্টগার্ড, আনসার ও ভিডিপি এবং সরকারের অন্যান্য সংস্থার জন্য নির্ধারিত পোষাক (ইউনিফর্ম) ও র‌্যাংক-ব্যাজ সরবরাহ করিতে পারিবেন না এবং উক্ত নিরাপত্তা প্রহরী যাহাতে এইরূপ পোষাক বা তত্সদৃশ পোষাক ব্যবহার না করেন তাহা লাইসেন্সগ্রহীতাকে নিশ্চিত করিতে হইবে৷ (৩) কোন নিরাপত্তা প্রহরী লাইসেন্সগ্রহীতার অধীন চাকুরীতে বহাল না থাকিলে বা নিরাপত্তা প্রহরী হিসাবে কর্তব্যরত না থাকিলে বা কোন কারণে তাহার চাকুরীর অবসান হইলে উক্ত পোষাক ও পরিচয়পত্র তিনি ব্যবহার করিতে পারিবেন না এবং তাহার চাকুরীর অবসানের সাথে সাথে উক্ত পোষাক ও পরিচয়পত্র সংশ্লিষ্ট লাইসেন্সগ্রহীতার নিকট ফেরত প্রদান করিতে তিনি বাধ্য থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, কোন নিরাপত্তা প্রহরী লাইসেন্সগ্রহীতার অধীন চাকুরীতে বহাল থাকাকালে মৃত্যুবরণ করিলে, চাকুরী পরিত্যাগ করিলে কিংবা কোন কারণে তাহার চাকুরীর অবসান হইলে লাইসেন্সগ্রহীতাকে উক্ত নিরাপত্তা প্রহরীর পরিচয়পত্র ও পোষাক যথাশীঘ্র সম্ভব ফেরত গ্রহণ করিতে হইবে৷

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: বেসরকারী নিরাপত্তা সেবা আইন, ২০০৬