বেসরকারী নিরাপত্তা সেবা আইন, ২০০৬
ধারা ১২বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহার্য অস্ত্র ইত্যাদি সম্পর্কিত বিধান
বলবৎ
ধারা ১২
12. বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহার্য অস্ত্র ইত্যাদি সম্পর্কিত বিধান (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোন ব্যক্তি বা বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠানকে কোন আগ্নেয়াস্ত্র, অস্ত্র বা উহাতে ব্যবহার্য গুলি-গোলা ও বারুদের জন্য লাইসেন্স প্রদান করা যাইবে না৷ (২) কোন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের নগদ অর্থ পরিবহন অথবা এ সকল প্রতিষ্ঠানের স্থির দায়িত্ব (Static Duty) এর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে মহাপরিচালক, আনসার ও ভিডিপি বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা এই আইনের অধীন প্রণীতব্য বিধি অনুযায়ী সশস্ত্র আনসার নিয়োগ করিতে পারিবেন৷