Skip to content

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬

ধারা ৪৭দরপত্র উন্মুক্তকরণ

বলবৎষষ্ঠ অধ্যায় ক্রয় প্রক্রিয়াকরণ

ষষ্ঠ অধ্যায় ক্রয় প্রক্রিয়াকরণ

ধারা ৪৭

47. দরপত্র উন্মুক্তকরণ (১) দরপত্র উন্মুক্তকরণ কমিটি, দরপত্র দাখিলের জন্য ক্রয়কারী কর্তৃক নির্দিষ্টকৃত সময়সীমা অতিক্রান্তের অব্যবহিত পর দরপত্র দলিলে উল্লিখিত স্থানে আগ্রহী দরপত্রদাতা বা তাহাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের উপস্থিতিতে [ দরপত্র এবং দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় উন্মুক্ত] করিবে [ : তবে শর্ত থাকে যে, ধারা ৩২ এর উপ-ধারা (১) এর দফা (গগ) [ এবং ধারা ৩৪ এর উপ-ধারা (১ক)] এর অধীন [ এক ধাপ দুই খাম দরপত্র] পদ্ধতিতে দরপত্র দাখিলের পর উন্মুক্তকরণ কমিটি কারিগরী প্রস্তাবসমূহ উন্মুক্ত করিবে এবং কারিগরী প্রস্তাবসমূহের মূল্যায়ন সমাপ্ত এবং উক্ত মূল্যায়ন প্রতিবেদন ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত আর্থিক প্রস্তাবসমূহ একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করিবে।] (২) উপ-ধারা (১) এ বর্ণিত বিধান অনুসরণক্রমে উন্মুক্ত হয় নাই কোন দরপত্র বিবেচনা করা হইবে না এবং উহা উন্মুক্ত না করিয়া দরপত্রদাতাকে ফেরত প্রদান করিতে হইবে৷

  1. 67. “এবং ধারা ৩৪ এর উপ-ধারা (১ক)” শব্দগুলি, সংখ্যাগুলি, হাইফেন, বন্ধনী ও অক্ষর পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৩৭ নং আইন) এর ১০(খ) ধারাবলে সন্নিবেশিত।
  2. 68. “এক ধাপ দুই খাম দরপত্র” শব্দগুলী “এক পর্যায় দুই খাম” শব্দগুলীর পরিবর্তে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ৩৬নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৪৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬