Skip to content

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬

ধারা ৪৮দরপত্র মূল্যায়ন, ইত্যাদি

বলবৎষষ্ঠ অধ্যায় ক্রয় প্রক্রিয়াকরণ

ষষ্ঠ অধ্যায় ক্রয় প্রক্রিয়াকরণ

ধারা ৪৮

48. দরপত্র মূল্যায়ন, ইত্যাদি (১) দরপত্র মূল্যায়ন কমিটি দরপত্র দলিলে পূর্বঘোষিত মূল্যায়নের নির্ণায়কসমূহ কঠোরভাবে অনুসরণ করিয়া দরপত্রসমূহ পরীক্ষা ও মূল্যায়নপূর্বক দরপত্র মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করিবে৷ (২) সর্বনিম্ন মূল্যায়িত ব্যয় নির্ণয়ের জন্য- (ক) জাতীয় পর্যায়ে পণ্য, [***] কার্য ও ভৌত সেবা ক্রয়ের ক্ষেত্রে, প্রযোজ্য কর এবং মূল্য সংযোজন কর অন্তর্ভূক্ত করিতে হইবে; এবং (খ) আন্তর্জাতিক ক্রয়ের অধীন আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে, প্রযোজ্য শুল্ক, কর এবং মূল্য সংযোজন কর বাদ দিতে হইবে, তবে স্থানীয় উত্পাদিত পণ্যের ক্ষেত্রে শুধু মূল্য সংযোজন করা বাদ দিতে হইবে; এবং (গ) আন্তর্জাতিক ক্রয়ের অধীনে কার্যসম্পাদনের ক্ষেত্রে, প্রযোজ্য শুল্ক, কর এবং মূল্য সংযোজন কর অন্তর্ভূক্ত করিতে হইবে৷ (৩) দরপত্র মূল্যায়নের নিমিত্তে নির্ণায়ক হিসাবে সর্বনিম্ন মূল্য নির্ধারণ ছাড়াও অন্য কোন নির্ণায়ক দরপত্র দলিলে উল্লেখ থাকিলে, ঐ নির্ণায়কসমূহ যথাসম্ভব আর্থিক মানদন্ডে পরিমাপ করিয়া মূল্যায়ন কার্যসম্পাদন করিতে হইবে৷

  1. 69. “সংশ্লিষ্ট সেবা,” শব্দগুলি ও কমা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪১ নং আইন) এর ২৪ ধারাবলে বিলুপ্ত যাহা (২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কার্যকর)।

End of ধারা ৪৮. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬