Skip to content

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬

ধারা ৫০কতিপয় বিষয়ে বিধি প্রণয়ন

বলবৎসপ্তম অধ্যায় বিবিধ

সপ্তম অধ্যায় বিবিধ

ধারা ৫০

50. কতিপয় বিষয়ে বিধি প্রণয়ন (১) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এর স্থাবর সম্পত্তি অর্জন, গৃহীতব্য ও প্রদেয় ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের সময়সীমা, ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণ ও অবলোপন, সরবরাহকৃত তথ্যের গোপনীয়তা, নথিপত্র স্থানান্তর, আমানত-কারীদের নিরাপত্তা তহবিল, অনাদায়ী ঋণ, সদস্যদের সুযোগ-সুবিধা ও দায়িত্ব, যৌথ অর্থায়ন, সেবার মান ও তত্সংশ্লিষ্ট অন্যান্য সকল বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রণীত বিধিতে কারাদন্ড, অর্থদন্ড বা উভয়বিধ দন্ডের বিধান করা যাইবে, তবে কারাদন্ডের মেয়াদ ও অর্থদন্ডের পরিমাণ এই আইনে উল্লিখিত কারাদন্ডের মেয়াদ ও অর্থদন্ড আরোপের পরিমাণের অতিরিক্ত হইবে না৷

End of ধারা ৫০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬