Skip to content

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬

ধারা ৫১বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎসপ্তম অধ্যায় বিবিধ

সপ্তম অধ্যায় বিবিধ

ধারা ৫১

51. বিধি প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে যে সব বিষয়ে বিধি প্রণয়নের জন্য সুস্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে সে সব বিষয় ছাড়াও নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথাঃ- (ক) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সংরক্ষিত তহবিল ও পরিচালনার শর্ত; (খ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কর্তৃক ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় শর্তাবলী ; (গ) স্বল্প মূলধনী ক্ষুদ্র ব্যবসা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ সংক্রান্ত শর্তাবলী; (ঘ) তহবিলের অর্থ আয় বিধায়ক প্রকল্পে বিনিয়োগ; (ঙ) প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের আয়ের কোন অংশ খরচের শর্তাবলী; (চ) সনদের এলাকায় কাজ-কর্ম পরিচালনা; (ছ) অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষণ নীতিমালা ও মানদন্ড; (জ) নথিপত্র, দলিল-দস্তাবেজ ও রেকর্ডপত্র সংরক্ষণ; (ঝ) দাখিলতব্য বিবরণী, রিপোর্ট, রিটার্ণ ও প্রতিবেদন; (ঞ) ক্ষুদ্রঋণ কার্যক্রমের সীমারেখা; (ট) দক্ষ ও স্বচ্ছ কাজ-কর্ম ও কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় পদ্ধতি; (ঠ) খরচের খাত নিয়ন্ত্রণ; (ড) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সদস্যদের অধিকার ও দায়িত্ব; (ঢ) আমানত সংগ্রহ ও সংরক্ষণ; (ণ) অর্জিত মুনাফার ব্যবহার; (ত) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর যোগ্যতা, নিয়োগ ও তাহাদের বেতন-ভাতা; (থ) প্রদত্ত ঋণের বিপরীতে প্রভিশনিং বা সঞ্চিতি সংরক্ষণ এবং অবলোপন; এবং (দ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন, তদন্ত ও নিরীক্ষা৷ (৩) এই ধারার অধীন বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ সরকারী গেজেটে প্রকাশিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, উহার কার্যাদি পরিচালনা করিতে পারিবেঃ তবে শর্ত থাকে যে, অনুরূপ কোন আদেশ, উহা জারীর তারিখ হইতে ২ (দুই) বত্সর মেয়াদে বলবত্ থাকিবে৷

End of ধারা ৫১. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬