Skip to content

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬

ধারা ১০লাইসেন্সিং কর্তৃপক্ষের ক্ষমতা

বলবৎ

ধারা ১০

10. লাইসেন্সিং কর্তৃপক্ষের ক্ষমতা এই আইনের বিধানবলী বাস্তবায়নের প্রয়োজনে লাইসেন্সিং কর্তৃপক্ষের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথাঃ- (ক) যে কোন যুক্তিসংগত সময়ে যে কোন স্থানে প্রবেশ করিতে পারিবেন, যদি উক্ত কর্তৃপক্ষের এইরূপ বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ থাকে যে, উক্ত স্থানে- (অ) এই আইনের অধীন অনুমোদিত নহে এইরূপ যন্ত্রপাতি বা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যন্ত্রপাতি আছে বা ব্যবহার করা হইতেছে; বা (আ) লাইসেন্স ব্যতিরেকে বা লাইসেন্সের শর্ত ভঙ্গ করিয়া সেবাপ্রদান বা সেবাপ্রদানের উদ্দেশ্যে যন্ত্রপাতি স্থাপন বা পরিচালনা করা হইতেছে; (খ) দফা (ক) এ বর্ণিত যন্ত্রপাতি পাওয়া গেলে উহা পরীক্ষা করিতে, উক্ত যন্ত্রপাতির দখলকার, ব্যবহারকারী বা নিয়ন্ত্রণকারীকে জিজ্ঞাসাবাদ করিতে এবং উক্ত যন্ত্রপাতি সরাইয়া ফেলিতে পারিবে; (গ) সেবাপ্রদানের জন্য যে যন্ত্রপাতি অনুমোদিত নহে উহা আটক করিতে পারিবে৷

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬