Skip to content

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬

ধারা ১১লাইসেন্স স্থগিত বা বাতিলকরণ

বলবৎ

ধারা ১১

11. লাইসেন্স স্থগিত বা বাতিলকরণ (১) কোন ডিসট্রিবিউটর বা সেবাপ্রদানকারী লাইসেন্সে প্রদত্ত শর্তাবলী লঙ্ঘন করিলে লাইসেন্সিং কর্তৃপক্ষ উক্ত ডিসট্রিবিউটর বা সেবাপ্রদানকারীর লাইসেন্স সাময়িকভাবে স্থগিত বা বাতিল করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর আওতায় সাময়িকভাবে স্থগিত লাইসেন্স বাতিল করিবার পূর্বে সংশ্লিষ্ট লাইসেন্সগ্রহিতাকে সাময়িকভাবে স্থগিত লাইসেন্স কেন বাতিল করা হইবে না সেই মর্মে অনধিক ৭ (সাত) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত কারণ দর্শানোর নোটিশের জবাব প্রাপ্তির পর লাইসেন্সিং কর্তৃপক্ষ যদি মনে করে যে,- (অ) সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করা প্রয়োজন তাহা হইলে উক্ত স্থগিত লাইসেন্স বাতিল করিতে পারিবে; বা (আ) লাইসেন্সগ্রহিতা কর্তৃক লাইসেন্সে প্রদত্ত শর্তাবলী যথাযথভাবে পূরণ করা হইতেছে এবং লাইসেন্সটি বাতিল করিবার যুক্তিযুক্ত কারণ নাই তাহা হইলে সাময়িকভাবে প্রদত্ত স্থগিত আদেশ বাতিল করিবে৷

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬