Skip to content

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬

ধারা ৪লাইসেন্স

বলবৎ

ধারা ৪

4. লাইসেন্স (১) এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত না হইয়া কোন ব্যক্তি ডিসট্রিবিউটর বা সেবাপ্রদানকারী হিসাবে কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না৷ (২) এই আইন বলবত্ হইবার পূর্বে কোন ব্যক্তি ডিসট্রিবিউটর বা সেবাপ্রদানকারী হিসাবে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স প্রাপ্ত হইয়া থাকিলে উক্ত আইন বলবত্ হইবার অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তদ্‌কর্তৃক লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট লাইসেন্সের জন্য ধারা ৫ এর বিধান অনুসারে পুনরায় আবেদনপত্র দাখিল করিতে হইবে৷ (৩) লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক উপ-ধারা (২) এর অধীন দাখিলকৃত আবেদনপত্র আগ্রাহ্য বা প্রত্যাখ্যাত না হওয়া পর্যন্ত আবেদনকারী তাহার কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখিতে পারিবে৷ (৪) উপ-ধারা (২) এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে কোন ডিসট্রিবিউটর বা সেবাপ্রদানকারী কর্তৃক পূনরায় লাইসেন্সের জন্য আবেদনপত্র দাখিল করা না হইলে উক্ত নির্ধারিত সময় অতিক্রান্ত হইবার সংগে সংগে তদ্‌বরাবরে প্রদত্ত বা ইস্যুকৃত লাইসেন্স বাতিল হইয়াছে বলিয়া গণ্য হইবে৷ (৫) এই আইনের অধীনে লাইসেন্সপ্রাপ্ত না হইলে কোন ব্যক্তি ডি. টি. এইচ বা এম. এম. ডি. এস টার্মিনাল স্থাপন, ব্যবহার, বিপণন ও সঞ্চালন করিতে পারিবে না৷

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬