Skip to content

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬

ধারা ৫লাইসেন্স প্রদান পদ্ধতি

বলবৎ

ধারা ৫

5. লাইসেন্স প্রদান পদ্ধতি (১) ডিসট্রিবিউটর এবং সেবাপ্রদানকারী হিসাবে কার্যক্রম পরিচালনা করিতে ইচ্ছুক ব্যক্তিকে লাইসেন্সের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট নির্ধারিত ফরম অনুসারে আবেদনপত্র দাখিল করিতে হইবে এবং আবেদনপত্রের সাথে নির্ধারিত লাইসেন্স ফি জমা দিতে হইবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন আবেদনপত্র প্রাপ্তির পর লাইসেন্সিং কর্তৃপক্ষ আবেদনপত্রের সাথে দাখিলীয় সকল তথ্যাদির সঠিকতা সম্পর্কে নিশ্চিত হইবে৷ (৩) লাইসেন্সিং কর্তৃপক্ষ- (ক) সেবাপ্রদানকারী কর্তৃক আবেদনপত্র দাখিল হইবার অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সেবাপ্রদানকারী বরাবরে; এবং (খ) ডিসট্রিবিউটর কর্তৃক আবেদনপত্র দাখিল হইবার পর উহা অনতিবিলম্বে সরকারের নিকট অনুমোদনের জন্য প্রেরণ করিবে এবং সরকারী অনুমোদন প্রাপ্তির অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ডিসট্রিবিউটর বরাবরে; নির্ধারিত ফরম অনুসারে লাইসেন্স ইস্যু করিবে৷ (৪) উপ-ধারা (৩) এ নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি নামঞ্জুর করিলে লাইসেন্সিং কর্তৃপক্ষ মঞ্জুর না করা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের অনধিক ১৫ (পনের) দিনের মধ্যে যথাযথ কারণ উল্লেখপূর্বক সিদ্ধান্তটি আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে৷

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬