Skip to content

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

ধারা ১০১বিশ্রাম বা আহারের জন্য বিরতি

বলবৎনবম অধ্যায় কমর্ঘন্টা ও ছুটি

নবম অধ্যায় কমর্ঘন্টা ও ছুটি

ধারা ১০১

101. বিশ্রাম বা আহারের জন্য বিরতি কোন প্রতিষ্ঠানে কোন শ্রমিক- (ক) দৈনিক ছয় ঘণ্টার অধিক কাজ করিতে বাধ্য থাকিবেন না, যদি না উক্ত দিনে তাহাকে বিশ্রাম বা আহারের জন্য এক ঘণ্টা বিরতি দেওয়া হয়; (খ) দৈনিক পাঁচ ঘণ্টার অধিক কাজ করিতে বাধ্য থাকিবেন না, যদি না উক্ত দিনে উক্ত উদ্দেশ্যে তাহাকে আধা ঘণ্টা বিরতি দেওয়া হয়, অথবা (গ) দৈনিক আট ঘন্টার অধিক কাজ করিতে বাধ্য থাকিবেন না, যদি না উক্ত দিনে উক্ত উদ্দেশ্যে তাহাকে দফা (ক) এর অধীন একটি বিরতি অথবা দফা (খ) এর অধীন দুইটি বিরতি দেওয়া হয়[; (ঘ) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নির্মাণ, রি-রোলিং, ষ্টিল মিলস, জাহাজ ভাঙ্গা, ঝালাই (welding) সহ শারীরিক ঝুঁকিপূর্ণ ও পরিশ্রমী কাজে নিয়োজিত বিভিন্ন ধরণের কারখানায় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সরকার কর্মঘণ্টা ও বিশ্রামের সময় নির্ধারণ করিবে।]

  1. 143. সেমিকোলন “;” প্রান্তস্থিত দাঁড়ি “।“ এর পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (ঘ) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৩৩ ধারাবলে সংযোজিত।

End of ধারা ১০১. Not in the index for this Act: তফসিল (1 1 1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬