Skip to content

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

ধারা ১০৩সাপ্তাহিক ছুটি

বলবৎনবম অধ্যায় কমর্ঘন্টা ও ছুটি

নবম অধ্যায় কমর্ঘন্টা ও ছুটি

ধারা ১০৩

103. সাপ্তাহিক ছুটি কোন প্রতিষ্ঠানে কর্মরত কোন শ্রমিক- [ (ক) প্রতি সপ্তাহে কারখানা ও শিল্পের ক্ষেত্রে একদিন এবং দোকান ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেড় দিন ছুটি পাইবেন;] (খ) সড়ক পরিবহণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রতি সপ্তাহে অবিচ্ছিন্ন চবি্বশ ঘণ্টার একদিন ছুটি পাইবেন; [ ***] [ ; (গ) উপরোক্ত দফা (ক) ও (খ) এর আওতায় কোন ছুটির জন্য শ্রমিকের মজুরী হইতে কোন কর্তন করা যাইবে না।]

  1. 144. দফা (ক) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৮ নং আইন) এর ১২ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 145. ‘‘এবং উক্তরূপ কোন ছুটির জন্য তাহার মজুরী হইতে কোন কর্তন চলিবে না’’ শব্দগুলি বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৮ নং আইন) এর ১২ (খ) ধারাবলে বিলুপ্ত।
  3. 146. সেমিকোলন “;” প্রান্তস্থিত দাঁড়ি “।“ এর পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (গ) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৩৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১০৩. Not in the index for this Act: তফসিল (1 1 1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬