Skip to content

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

ধারা ১৮৫নাবিকগণের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণ

বলবৎত্রয়োদশ অধ্যায় ট্রেড ইউনিয়ন এবং শিল্প সম্পর্ক

ত্রয়োদশ অধ্যায় ট্রেড ইউনিয়ন এবং শিল্প সম্পর্ক

ধারা ১৮৫

185. নাবিকগণের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণ [(১) এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, সমুদ্রগামী জাহাজে সাধারণত কর্মরত থাকেন এইরূপ নাবিকগণ (Seafarers) যথা- অফিসার ও রেটিংস, তাহাদের স্ব-স্ব ট্রেড ইউনিয়ন গঠন করিতে পারিবেন এবং এইরূপ ক্ষেত্রে অফিসার ও রেটিংসদের স্ব-স্ব ইউনিয়ন যৌথ দর কষাকষি চুক্তি স্বাক্ষর করিতে পারিবেন।] (২) কোন নাবিক উক্তরূপ কোন ট্রেড ইউনিয়নের সদস্য হইবেন না যদি না তাহার একটি অবিচ্ছিন্ন ডিসচার্জ প্রত্যয়নপত্র থাকে অথবা বাণিজ্যিক জাহাজ ব্যবসায়ের কোন প্রতিষ্ঠানে নাবিক হিসাবে নিযুক্তির কোন নিয়োগ পত্র থাকে৷ [***]

  1. 223. উপ-ধারা (৩) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৪০(খ) ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ১৮৫. Not in the index for this Act: তফসিল (1 1 1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬