187. সভাপতি ও কতিপয় কর্মকর্তাকে বদলী করা যাইবে না
কোন ট্রেড ইউনিয়নের সভাপতি [ও সাধারণ সম্পাদকসহ কোন কর্মকর্তাকে তাহাদের] সম্মতি ব্যতিরেকে এক জেলা হইতে অন্য জেলায় বদলী করা যাইবে না।
231. “ও সাধারণ সম্পাদকসহ কোন কর্মকর্তাকে তাহাদের” শব্দগুলি “, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক অথবা কোষাধ্যক্ষকে তাহার” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৫৪ ধারাবলে প্রতিস্থাপিত।
End of ধারা ১৮৭. Not in the index for this Act: তফসিল (1 1 1); Authentic English Text (official English text, PDF only).