Skip to content

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

ধারা ১৯মৃত্যুজনিত ক্ষতিপূরণ

বলবৎদ্বিতীয় অধ্যায় নিয়োগ ও চাকুরীর শর্তাবলী

দ্বিতীয় অধ্যায় নিয়োগ ও চাকুরীর শর্তাবলী

ধারা ১৯

19. মৃত্যুজনিত ক্ষতিপূরণ [যদি কোন শ্রমিক কোন মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে অন্ততঃ [১ (এক)] বৎসরের অধিককাল চাকুরীরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহা হইলে মালিক মৃত শ্রমিকের কোন মনোনীত ব্যক্তি বা মনোনীত ব্যক্তির অবর্তমানে তাহার কোন পোষ্যকে তাহার প্রত্যেক পূর্ণ বৎসর বা উহার ০৬ (ছয়) মাসের অধিক সময় চাকুরীর জন্য ক্ষতিপূরণ হিসাবে ৩০(ত্রিশ) দিনের এবং প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় অথবা কর্মকালীন দুর্ঘটনার কারণে পরবর্তীতে মৃত্যুর ক্ষেত্রে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মজুরী অথবা গ্রাচুইটি, যাহা অধিক হইবে, প্রদান করিবেন, এবং এই অর্থ মৃত শ্রমিক চাকুরী হইতে অবসর গ্রহণ করিলে যে অবসর জনিত সুবিধা প্রাপ্ত হইতেন, তাহার অতিরিক্ত হিসাবে প্রদেয় হইবে।]

  1. 67. ধারা ১৯ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 68. “১ (এক)” সংখ্যা, শব্দ ও বন্ধনী “০২ (দুই)” সংখ্যা, শব্দ ও বন্ধনীর পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১৯. Not in the index for this Act: তফসিল (1 1 1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬