Skip to content

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

ধারা ১৯১অনুমতি, ইত্যাদির বিরুদ্ধে আপীল

বলবৎত্রয়োদশ অধ্যায় ট্রেড ইউনিয়ন এবং শিল্প সম্পর্ক

ত্রয়োদশ অধ্যায় ট্রেড ইউনিয়ন এবং শিল্প সম্পর্ক

ধারা ১৯১

191. অনুমতি, ইত্যাদির বিরুদ্ধে আপীল (১) ধারা ১৯০ এর অধীন কোন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি বাতিল করার অনুমতি প্রদান করিয়া অথবা অনুমতির প্রার্থনা না-মঞ্জুর করিয়া প্রদত্ত শ্রম আদালতের কোন আদেশ অথবা শ্রম পরিচালক কর্তৃক উক্ত ধারার অধীন কোন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি বাতিল করিয়া প্রদত্ত কোন আদেশের দ্বারা সংক্ষুব্ধ কোন ব্যক্তি আদেশের তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আপীল দায়ের করিতে পারিবেন এবং এই বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে৷ (২) যে ক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন কোন আপীল দায়ের করা হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নকে, আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, উহার কাজ চালাইয়া যাওয়ার অনুমতি দিতে হইবে৷

End of ধারা ১৯১. Not in the index for this Act: তফসিল (1 1 1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬