213. শ্রম আদালতে দরখাস্ত
কোন যৌথ দরকষাকষি প্রতিনিধি [, ট্রেড ইউনিয়ন] অথবা কোন মালিক অথবা কোন শ্রমিক এই আইন বা কোন রোয়েদাদ বা কোন নিষ্পত্তি বা চুক্তির অধীন বা দ্বারা নিশ্চিত বা প্রদত্ত [বা কোন প্রচলিত প্রথা বা কোন বিজ্ঞপ্তি বা কোন আদেশ বা কোন নোটিফিকেশন বা অন্য কোন ভাবে স্বীকৃত] কোন অধিকার প্রয়োগের জন্য শ্রম আদালতে দরখাস্ত করিতে পারিবেন৷
277. “, ট্রেড ইউনিয়ন” কমা ও শব্দগুলি “ যৌথ দরকষাকষি প্রতিনিধি” শব্দগুলির পর বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৫৩ ধারাবলে সংযোজিত।
278. ‘‘বা কোন প্রচলিত প্রথা বা কোন বিজ্ঞপ্তি বা কোন আদেশ বা কোন নোটিফিকেশন বা অন্য কোন ভাবে স্বীকৃত’’ শব্দগুলি ‘‘চুক্তির অধীন বা দ্বারা নিশ্চিত বা প্রদত্ত’’ শব্দগুলির পর বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৬০ ধারাবলে সন্নিবেশিত।
End of ধারা ২১৩. Not in the index for this Act: তফসিল (1 1 1); Authentic English Text (official English text, PDF only).