ধারা ২৪১সুবিধা প্রাপ্তির যোগ্যতা
বলবৎ
পঞ্চদশ অধ্যায় কোম্পানীর মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ
ধারা ২৪১
241. সুবিধা প্রাপ্তির যোগ্যতা (১) সকল [সুবিধাভোগী] এই অধ্যায়ের অধীন সকল সুবিধা [সমান অনুপাতে] পাইবার এবং তহবিলদ্বয়ে অংশগ্রহণের যোগ্য হইবেন৷ (২) কোন হিসাব বত্সরে কোন [সুবিধাভোগী] কোন কোম্পানীতে অন্যুন ছয় মাস চাকুরী পূর্ণ না করিলে তিনি উক্ত বত্সরের জন্য তহবিলদ্বয়ে অংশগ্রহণ করিতে পারিবেন না৷