ধারা ২৪৭ট্রাস্টি বোর্ডের অবস্হান ও কাজ
বলবৎ
পঞ্চদশ অধ্যায় কোম্পানীর মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ
ধারা ২৪৭
247. ট্রাস্টি বোর্ডের অবস্হান ও কাজ (১) ট্রাস্টি বোর্ডের অফিস কোম্পানীর আংগিনায় স্থাপিত হইবে, এবং যে ক্ষেত্রে কোন কোম্পানীর একাধিক অফিস অথবা ইউনিট থাকে, সেক্ষেত্রে উহার রেজিস্ট্রিকৃত প্রধান কার্যালয়ে ইহা স্থাপিত হইবে৷ (২) ট্রাস্টি বোর্ডের হিসাব রক্ষণসহ সকল খরচ কোম্পানী বহন করিবে৷