Skip to content

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

ধারা ৩১৯কঅভিযোগ সংক্রান্ত গোপনীয়তার দায়িত্ব

বলবৎবিংশ অধ্যায় প্রশাসন, পরিদশর্ন, ইত্যাদি

বিংশ অধ্যায় প্রশাসন, পরিদশর্ন, ইত্যাদি

ধারা ৩১৯ক

319ক. অভিযোগ সংক্রান্ত গোপনীয়তার দায়িত্ব [(১) পরিদর্শক কর্মক্ষেত্রে আইনের ব্যত্যয় বা লঙ্ঘন সংক্রান্ত যে কোনো অভিযোগের সূত্র সম্পর্কে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখিবেন, এবং তাহার মালিক বা তাহার প্রতিনিধিকে কোনো রকম পূর্বতথ্য বা নোটিশ দিবেন না যে, উক্ত অভিযোগ প্রাপ্তির কারণে কর্মস্থলে তদন্ত বা পরিদর্শন করা হইয়াছে। (২) যদি কোনো শ্রমিকের এই মর্মে যুক্তিযুক্ত বিশ্বাস থাকে যে, তিনি শ্রম পরিদর্শকের নিকট দাখিলকৃত অভিযোগের জন্য মালিকের পক্ষ হইতে বৈষম্য অথবা বৈরী আচরণের শিকার হইয়াছেন, তাহা হইলে তিনি তাহার অনুযোগ শ্রম আদালতে উত্থাপন করিবার অধিকারী হইবেন।]

  1. 372. ধারা ৩১৯ক বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৭৯ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৩১৯ক. Not in the index for this Act: তফসিল (1 1 1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬