Skip to content

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

ধারা ৩২২রিপোর্ট, ইত্যাদি

বলবৎবিংশ অধ্যায় প্রশাসন, পরিদশর্ন, ইত্যাদি

বিংশ অধ্যায় প্রশাসন, পরিদশর্ন, ইত্যাদি

ধারা ৩২২

322. রিপোর্ট, ইত্যাদি (১) ধারা ৩২১ এ উল্লিখিত কোন বোর্ড, উহার প্রত্যেক অর্থ বত্সর শেষ হইবার পর যতশীঘ্র সম্ভব, মহা-হিসাব নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত উহার আয়-ব্যয়ের হিসাব এবং তত্সহ উক্ত বত্সরে উহার কর্মকান্ডের একটি বার্ষিক বিবরণী এবং উহার পরবর্তী বত্সরের প্রস্তাবিত কর্মসূচী সরকারের নিকট সরবরাহ করিবে৷ (২) সরকার বোর্ডের নিকট হইতে নিম্নলিখিত তথ্য বা দলিল-দস্তাবেজ তলব করিতে পারিবে এবং বোর্ড ইহা সরবরাহ করিতে বাধ্য থাকিবে, যথাঃ- (ক) কোন রিপোর্ট, বিবরণী, আনুমানিক হিসাব, পরিসংখ্যান অথবা বোর্ডের নিয়ন্ত্রণাধীন কোন বিষয়ে অন্য কোন তথ্য; (খ) উক্তরূপ কোন বিষয়ে কোন রিপোর্ট; (গ) বোর্ডের হেফাজতে আছে এরূপ কোন দলিল-দস্তাবেজের কপি৷

End of ধারা ৩২২. Not in the index for this Act: তফসিল (1 1 1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬