Skip to content

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

ধারা ৯১ধৌতকরণ সুবিধা

বলবৎঅষ্টম অধ্যায় কল্যাণমূলক ব্যবস্থা

অষ্টম অধ্যায় কল্যাণমূলক ব্যবস্থা

ধারা ৯১

91. ধৌতকরণ সুবিধা (১) প্রত্যেক প্রতিষ্ঠানে- (ক) উহাতে কর্মরত শ্রমিকগণের ব্যবহারের জন্য যথেষ্ঠ সংখ্যক উপযুক্ত গোসলখানা ও ধৌতকরণের সুবিধা এবং উহার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকিতে হইবে; (খ) উক্তরূপ সুবিধাদি পুরুষ ও নারী শ্রমিকগণের জন্য স্বতন্ত্রভাবে থাকিতে হইবে, এবং উহা যথাযথভাবে পর্দাঘেরা থাকিবে; (গ) উক্তরূপ সুবিধাদি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিতে হইবে এবং সহজে গমনযোগ্য হইতে হইবে৷ (২) সরকার বিধি দ্বারা কোন প্রতিষ্ঠান সম্পর্কে উক্তরূপ সুবিধাদির মান নির্ধারণ করিতে পারিবে৷

End of ধারা ৯১. Not in the index for this Act: তফসিল (1 1 1); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬