ধারা ৯৮সংবাদপত্র শ্রমিকের জন্য চিকিৎসা পরিচর্যা
বলবৎ
অষ্টম অধ্যায় কল্যাণমূলক ব্যবস্থা
ধারা ৯৮
98. সংবাদপত্র শ্রমিকের জন্য চিকিৎসা পরিচর্যা প্রত্যেক সংবাদপত্র শ্রমিক এবং তাহার উপর নির্ভরশীলগণ সংবাদপত্র প্রতিষ্ঠানের খরচে বিধি দ্বারা নির্ধারিত পন্থায় ও পরিমাণে চিকিত্সা পরিচর্যা পাইবার অধিকারী হইবেন৷ ব্যাখ্যাঃ এই ধারার প্রয়োজনে নির্ভরশীল” বলিতে কোন সংবাদপত্র শ্রমিকের স্বামী অথবা স্ত্রী, বিধবা মা, আতুর পিতা-মাতা এবং বৈধ পুত্র ও কন্যাকে বুঝাইবে, যাহারা উক্ত শ্রমিকের সহিত বসবাস করেন এবং তাহার উপর সম্পূর্ণ নির্ভরশীল৷