বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয় অর্থ কমিটি; (৩) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (৪) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৫) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৬ তে উলিস্্নখিত কোন কর্তৃপক্ষ; (৬) “কর্মকর্তা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা; (৭) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারী; (৮) “কেন্দ্র” অর্থ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; (৯) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (১০) “ছাত্র” অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষাকার্যক্রমে ভর্তিকৃত কোন ছাত্র বা ছাত্রী; (১১) “ট্রেজারার” অর্থ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার; (১২) “ডরমিটরী” অর্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবিবাহিত শিক্ষকদের অস্থায়ী আবাস; (১৩) “ডীন” অর্থ অনুষদের ডীন; (১৪) “নির্ধারিত” অর্থ সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (১৫) “পরিচালক” অর্থ ইনস্টিটিউটের পরিচালক; (১৬) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; [(১৬ক) ‘‘প্রো-ভাইস-চ্যান্সেলর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর;] (১৭) “প্রভোস্ট” অর্থ কোন হলের প্রধানকে বুঝাইবে; (১৮) “পরিকল্পনা ও উন্নয়ন কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (১৯) “পরীক্ষা নিয়ন্ত্রক” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (২০) “প্রবিধান” অর্থ ধারা ৩৯ এর অধীন প্রণীত প্রবিধান; (২১) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ; (২২) “বিভাগীয় প্রধান” অর্থ কোন বিভাগের প্রধান; (২৩) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত [বরিশাল বিশ্ববিদ্যালয়]; (২৪) “বিশ্ববিদ্যালয় বিধি” অর্থ ধারা ৩৮ এর অধীন প্রণীত বিধি; (২৫) “বোর্ড অব গভর্ণরস” অর্থ ইনস্টিটিউটের বোর্ড অব গভর্ণরস; (২৬) “ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর; (২৭) “মঞ্জুরী কমিশন” অর্থ University Grants Commi-ssion of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (২৮) “মঞ্জুরী কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973); (২৯) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (৩০) “রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট” অর্থ এই আইনের বিধান অনুযায়ী রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট; (৩১) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তিও ইহার অন্ত্মর্ভুক্ত হইবেন; (৩২) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (৩৩) “সংবিধি” অর্থ ধারা ৩৬ এর অধীন প্রণীত সংবিধি; (৩৪) “সংস্থা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন সংস্থা; এবং (৩৫) “হল” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘবদ্ধ জীবন এবং সহশিক্ষাক্রমিক শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণাধীন ছাত্রাবাস৷