Skip to content

বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

ধারা ৩[বরিশাল বিশ্ববিদ্যালয়]স্থাপন

বলবৎ

ধারা ৩

3. [বরিশাল বিশ্ববিদ্যালয়]স্থাপন (১) এই আইনের বিধান অনুযায়ী [বরিশাল শহরের সন্নিকটে কীর্তনখোলা নদীর তীরে বরিশাল বিশ্ববিদ্যালয়] নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে৷ (২) বিশ্ববিদ্যালয়ের [ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর,], ট্রেজারার, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সমন্বয়ে [বরিশাল বিশ্ববিদ্যালয়] গঠিত হইবে৷ (৩) বিশ্ববিদ্যালয় একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্ত্মান্ত্মর করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের করা যাইবে৷

  1. 6. “ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর,” শব্দগুলি ও কমা “চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর” শব্দগুলি ও কমার পরিবর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 7. “বরিশাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি "শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় বরিশাল নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা" শব্দগুলির পরিবর্তে শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় বরিশাল (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ২৪নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬