Skip to content

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

ধারা ৩৮বিশ্ববিদ্যালয় বিধান

বলবৎ

ধারা ৩৮

38. বিশ্ববিদ্যালয় বিধান এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথাঃ- (ক) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ভর্তি এবং তাহাদের তালিকাভুক্তি; (খ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, স্নাতকোত্তর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রী, সার্টিফিকেট ও স্নাতকোত্তর ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী নির্ধারণ; (গ) শিক্ষাদান, টিউটোরিয়াল ক্লাস, গবেষণাগার ও কর্মশিবির পরিচালনার পদ্ধতি নিরূপণ; (ঘ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বসবাসের শর্তাবলী এবং তাহাদের আচরণ ও শৃঙ্খলা; (ঙ) বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ডিগ্রী, সার্টিফিকেট ও স্নাতকোত্তর ডিপ্লোমায় ভর্তির জন্য আদায়যোগ্য ফিস নির্ধারণ; (চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানীয় কমিটি গঠন ও উহাদের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ছ) শিক্ষাদান ও পরীক্ষা পরিচালনা পদ্ধতি নিরূপণ; (জ) বিশ্ববিদ্যালয়ের অনুষদ গঠনসহ উহাদের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঝ) ফেলোশিপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন; (ঞ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্থা গঠন ও উহার ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ; (ট) ডরমেটরী, হল ও হোস্টেল পরিচালনা; (ঠ) শৃঙ্খলা বোর্ডের গঠন, ক্ষমতা ও কাযাবর্লী নির্ধারণ; এবং (ড) এই আইন বা সংবিধির অধীন অধ্যাদেশ দ্বারা নির্ধারিত হইবে অথবা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়৷

End of ধারা ৩৮.

সূচিপত্র দেখুন: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬