Skip to content

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

ধারা ৩৯বিশ্ববিদ্যালয়ের বিধান প্রণয়ন

বলবৎ

ধারা ৩৯

39. বিশ্ববিদ্যালয়ের বিধান প্রণয়ন বিশ্ববিদ্যালয় বিধান সিন্ডিকেট কর্তৃক প্রণীত হইবেঃ তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত বিষয়ে একাডেমিক কাউন্সিলের সুপারিশ ব্যতীত বিশ্ববিদ্যালয় বিধান প্রণয়ন করা যাইবে না, যথাঃ- (ক) বিভাগ ও অনুষদ প্রতিষ্ঠা; (খ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রেজিস্ট্রেশন; (গ) ডরমিটরী, হল ও হোস্টেলে বসবাসের শর্তাবলী; (ঘ) পরীক্ষা পরিচালনা; (ঙ) ফেলোশীপ ও বৃত্তির প্রবর্তন; (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল ডিগ্রী, স্নাতকোত্তর ডিপ্লোমা ও সার্টিফিকেটের জন্য পাঠ্যসূচী প্রণয়ন ও পাঠ্যক্রম নির্ধারণ; (ছ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি এবং তাহাদের তালিকাভুক্তি; (জ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল ডিগ্রী, স্নাতকোত্তর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে ভর্তি উহার বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের এবং উহার ডিগ্রী, সার্টিফিকেট ও স্নাতকোত্তর ডিপ্লোমা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী; (ঝ) বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত পরীক্ষাসমূহের সমতা; এবং (ঞ) পরীক্ষক নিয়োগ পদ্ধতি৷

End of ধারা ৩৯.

সূচিপত্র দেখুন: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬