গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ধারা ৮৪সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারী হিসাব
বলবৎ
পঞ্চম ভাগ আইনসভা
২য় পরিচ্ছেদ আইন প্রনয়ন ও অর্থসংক্রান্ত পদ্ধতি
ধারা ৮৪
84. সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারী হিসাব (১) সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং কোন ঋণ পরিশোধ হইতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ একটি মাত্র তহবিলের অংশে পরিণত হইবে এবং তাহা "সংযুক্ত তহবিল" নামে অভিহিত হইবে। (২) সরকার কর্তৃক বা সরকারের পক্ষে প্রাপ্ত অন্য সকল সরকারী অর্থ প্রজাতন্ত্রের সরকারী হিসাবে জমা হইবে।