গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ধারা ৮৫সরকারী অর্থের নিয়ন্ত্রণ
বলবৎ
পঞ্চম ভাগ আইনসভা
২য় পরিচ্ছেদ আইন প্রনয়ন ও অর্থসংক্রান্ত পদ্ধতি
ধারা ৮৫
85. সরকারী অর্থের নিয়ন্ত্রণ সরকারী অর্থের রক্ষণাবেক্ষণ, ক্ষেত্রমত সংযুক্ত তহবিলে অর্থপ্রদান বা তাহা হইতে অর্থ প্রত্যাহার কিংবা প্রজাতন্ত্রের সরকারী হিসাবে অর্থপ্রদান বা তাহা হইতে অর্থ প্রত্যাহার এবং উপরি-উক্ত বিষয়সমূহের সহিত সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক সকল বিষয় সংসদের আইন-দ্বারা এবং অনুরূপ আইনের বিধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধিসমূহ-দ্বারা নিয়ন্ত্রিত হইবে।